নারদ কাণ্ডে এবার চাঞ্চল্যকর মোড় (Narada Scam)।

নারদা কাণ্ডে রাজ্যের মন্ত্রী ফিরহাদ ববি হাকিমকে গ্রেফতার করল সিবিআই। সেই সঙ্গে অন্যদিকে  একই মামলায় অভিযুক্ত মদন মিত্র , সুব্রত মুখার্জি এবং শোভন চ্যাটার্জিকেও প্রথমে নিজাম প্যালেসে আনে সিবিআই, পরে গ্রেফতার করা হয়।  সোমবার সকাল ৮টায় ববি হাকিমের বাড়িতে হাজির হয় সিবিআই। ঘটনার পর ফিরহাদ হাকিম জানান তাঁকে গ্রেফতার করা হয়েছে।তাঁর অভিযোগ, আগাম কোনো নোটিস ছাড়াই এসেছে সিবিআই, বিধানসভা স্পিকারের অনুমতিও নেওয়া হয়নি। কিন্তু কিছুদিন আগেই এই চারজনের বিরুদ্ধে মামলা এগিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়

প্রথমে সিবিআই সূত্রে জানানো হয়, চারজনকেই গ্রেফতার নয়, আটক করেছেন তাঁরা।

বেলা অল্প গড়াতেই, চারজনকেই গ্রেফতারের খবর পাওয়া যায়। 

প্রসঙ্গত, ফিরহাদ হাকিম ছাড়া বাকিরাও তৃণমূল মন্ত্রিসভায় ছিলেন কোনো না কোনো সময়ে। 

ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে শাসক দলের অন্দরে এবং রাজনৈতিক মহলে।