অসহায় আর্তনাদ
- অরুণাভ পাল
আজই মা ব্যর্থ তুমি মায়েরই রক্ষার্থে,
চলছে মা এই দুনিয়া শুধুই নিজের স্বার্থে।
নামেই শুধু নরনারী, বাস্তবে তা আলাদা,
কালো পর্দার অন্তরালের সামনেই যা সাদা।।
মোমবাতির শিখায় নীরব মিছিল, নিলামে উঠছে শরীর,
এ দেশ ধর্ষিতাকে দেয় না ন্যায়বিচার, শুধু কলঙ্ক মাপে নারীর।
ধর্ষকের হয়ে উকিল আসে, শুধুই টাকার মোহে,
ভুলে যায় সে, দশ মাস দশ দিন ছিল এক নারীরই গর্ভগৃহে।।
দুদিনের শুধু আন্দোলন, মনে থাকেনা কারো,
শেষ হয়ে থাকে একের পর এক পরিবার, ধর্ষণও বাড়ে আরও।
নিভে যায় এক নিষ্পাপ প্রাণ, হয়ে যায় নিথর।
তবুও এই দেশে কোনো নিয়ম হয় না, সরকার হয়ে রয় পাথর।।

0 Comments
If You have Any Problem, regarding Website, Please Let me Know.